গোয়ালন্দ মোড়ে সন্ত্রাসীদের হামলায় শ্রমিক নেতা আহত
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন- রেজিঃ ২২৮৪ এর সাংগঠনিক সম্পাদক মোঃ খালেক সরকার (৫০) গত ২৫ মে বেলা ১১ টায় চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় সে ও তার পুত্র মোঃ রাজন সরকার (২৬) গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ঝিনাইদহ শৈলকুপা থেকে ঢাকাগামী এম.এম পরিবহনের বাসে গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা ফিলিং স্টেশনের সামনে থেকে সন্ত্রাসীরা মোটরসাইকেল বেড়িগেট দিয়ে বাস থামায়। এ সময় বাসের চালক মোঃ নজরুল শিকদার (৫১) কে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বাস ভাংচুরের চেষ্টা করে। উক্ত সংবাদ পেয়ে শ্রমিক মোঃ রাজন সরকার ঘটনাস্থলে এগিয়ে আসে এবং মোটরসাইকেল দিয়ে বাস বেড়িগেট দেওয়ার প্রতিবাদ করে। এ সময় সন্ত্রাসীরা রাজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। রাজনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। সংবাদ পেয়ে তার পিতা শ্রমিক নেতা মোঃ খালেক সরকার ঘটনাস্থলে পৌছানোর পর তাকে লোহার রড দিয়ে এলোপাতারি মারপিট করার ফলে তার বাম পা ভেঙ্গে যায়। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় আহত পিতা ও পুত্রকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে গত ১ জুন রাজবাড়ী থানায় মোঃ খালেক সরকার বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা নং- ৩(৬)২৩, ধারা- ১৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭ দঃবি। আসামীরা হচ্ছে- রাজবাড়ী সদর উপজেলার- খানখানাপুর ঢেঁকিগাড়ীয়া গ্রামের কালাম মোল্লার পুত্র আকাশ মোল্লা (২৮), কাউছার মোল্লা (২০),আল-আমিন মোল্লা (২২), তোফাজ্জেল তালুকদারের পুত্র শুভ (২৯), কাদের মিজির পুত্র বাবু মিজি (২৭), জামাল পাটোয়ারী পুত্র কাজল (২৩), পাশ^বর্তী বারইপাড়া গ্রামের আক্কাসের পুত্র রায়হান (২৪), শাহিন (২৫), পিতা- অজ্ঞাত, ব্র্যাকপাড়া গ্রামের ঝড়োর পুত্র জিহাদ (২৫) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন রয়েছে। মামলার বাদী মোঃ খালেক সরকার ৩ জুন জানান, আসামীরা প্রভাবশালী হওয়ায় তাহারা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে। পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি। রাজবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন রেজা জানান, আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য জোর পুলিশি অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন