ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অপপ্রচার আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো যাবে নাঃ তালুকদার আব্দুল খালেক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ১:৪৯

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, অপপ্রচার আর ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো যাবে না। এদেশের জনগণ সংকল্প করেছে আওয়ামী লীগের নৌকাকে বিজয়ী করে খুলনা তথা দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, যারা আমার কথাকে নানা ভাবে অডিও এবং ভিডিও পাইরেসি করে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপতৎপরতায় মেতে উঠেছে, তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। খুলনার মানুষ জানে আমি কোন ধরনের মানুষ। ১২ জুন ভোট বিপ্লবের মাধ্যমে এ সকল ষড়যন্ত্রে উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি খুলনাবাসিসহ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতি বিশেষ নজরদারি রাখতে হবে। যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতকাল শনিবার সকালে ২৬নং ওয়ার্ডের বানরগাতি বাজার, পুরাতন গল্লামারী রোড, কোবা মসজিদ, আন্দিরপুকুর, পশ্চিম বানিয়া খামার মেইন রোড, বিহারী কলোনী, বাঁশতলা, বসুপাড়া, আমতলা এবং ২৫ নং ওয়ার্ডের ইসলাম কমিশনারের মোড়, সোহরাওয়ার্দ্দী কলেজ রোড, শান্তিবাগ, বসুপাড়া এতিমখানা, সিদ্দিকীয় মহল্লাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নারী উদ্যোক্ত, পূজা উদযাপন পরিষদ, খুলনা ভিশন, শিক্ষক, বরিশাল কল্যাণ সমিতি, ধর্মসভা মন্দিরে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি কাজি আমিনুল হক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আকবর টিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহাজাদা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, খুলনা ভিশনের এমডি ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, অধ্যা. রুনু ইকবাল বিথার, এস এম আকিল উদ্দিন, হায়দার আলী খোকন, শামীমা রহমান শীলু, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, মো. সফিকুর রহমান পলাশ, গোলাম মওলা সানু, মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস, মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, জেলা সাধারণ সম্পাদক  সুজিত সাহা, বিমান সাহা, মনোয়ারা বেগম, কবিতা আহমেদ, মো. শওকাত হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, আইরিন চৌধুরী নীপা, চিশতী মুস্তারী বানু, মনোয়ারা খাতুন শিউলি, তারানা তাবাসুম শোভা, শামসুন্নাহার শিমুল, আখি আক্তার প্রমূখ।

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়