ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নবীনগরে নবনির্মিত আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন স্থানীয়ঃ এম.পি


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ৪:৫০

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ শনিবার (৩/৬/২৩)  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ৯ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক বহুতল স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করা হয়। জেলার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহর সভাপতিত্বে ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্যানেল মেয়র নাসির উদ্দিনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া- ৫ (নবীনগর) জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো.শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান যে- বর্তমানে উক্ত হাসপাতালে সাত জন বিশেষ্ণ ডাক্তার সহ মোট ৩১ জন ডাক্তার এবং ২৯ জন নার্স কর্মরত। এ ছাড়া সেন্টাল অক্সিজেন সিস্টেম, প্রতিদিন সেবা গ্রহনকারী রোগীর সংখ্যা ৮ শত-১ হাজার, ২০২২ সালের রাজস্ব আয় ২৫ লক্ষ টাকা, সি.সি.ইউ চালু সহ স্বাস্থ্য সেবা রেংগিয়ে সারা দেশে কখনো প্রথম / দ্বিতীয় অবস্থানে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীষণ একচল্লিশ বাস্তবায়নের লক্ষ্যে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা একযোগে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন আগামী ৬ মাসের মধ্যে এ হাসপাতালকে ১ শত শয্যায় রুপান্তর করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এড. সুজিত কুমার দেব, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী ইয়াবের হাসান জামিল, সাবেক ভাইস-চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক নিয়াজুল হক কাজল, ধর্মবিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ