আলোকিত হবে পাহাড়ের প্রতিটি ঘরঃ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
পাহাড়ের প্রতিটি ঘর আলোকিত হবে মন্তব্য করে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্যবাসী আলোকিত সব সময়। কারন বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে পার্বত্যবাসীর প্রতি। তাই যেখানে বিদ্যুতের আলো যাইনি সেখানে সোলার এর আলোতে জ্বলে উঠবে।
শনিবার(৩ মে ২০২৩) দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯’শ ৫৪টি পরিবারের মাঝে এ সোলার হোম সিস্টেম বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে দেশব্যাপী উন্নয়নকে এগিয়ে নিতে আবারো আওয়ামীলীগ সরকারকে আগামী নির্বাচনে জয়যুক্ত করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব ও সদস্য বাস্তবায়ন কমিটির সদস্য মো. হারুন-অর-রশিদ’র সভাপতিত্বে
এতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,এমএ জব্বার, শাহিনা আক্তার, শুভ মঙ্গল চাকমা, মাঈন উদ্দিন, মানিছকছড়ি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাটনাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প -২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের ৯’শ ৫৪টি পরিবার উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল