গুচ্ছের নতুন বর্ষের ক্লাস শুরু আগষ্টে : জবি উপাচার্য
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, জুলাইয়ে যদি সম্ভব না হয় তবে আগষ্টের ১ম সপ্তাহে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ক্লাস শুরু হবে।
শনিবার (৩মে) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের এ-ইউনিটের ভর্তি পরীক্ষার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপাচার্য আরো জানান, আমরা একটা সেশন এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। সবসময় আমাদের বদনাম হয় যে আমরা দেরিতে ক্লাস শুরু করি ও সেশনজট হয়। আগষ্টে ক্লাস শুরু হলে আমরা ৬ মাস এগিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকাংশে উপকৃত হবে। তারা একটা সেশন এগিয়ে যেতে পারবে।
উপাচার্য আরো বলেন, পরীক্ষার ফল ২/৩ দিনের মধ্যে প্রকাশ করা হবে। আমরা কেন্দ্রীয় ভাবে চয়েজ ফর্ম দিব। কাউকে বিশ্ববিদ্যালয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। তাদের চয়েজ অনুযায়ী আমরা তাদেরকে সাবজেক্ট দিব। পরবর্তীতে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিভিন্ন হল পরিদর্শন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ,রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান এবং প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied