ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ভুমি অধিগ্রহন শাখা খামখেয়ালীপনায় ন্যায্য প্রাপ্ত থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক আবুল সরদার


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৩-৬-২০২৩ বিকাল ৫:৪৮
কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের ধানখালীতে ভুমি অধিগ্রহন শাখা ও ভুমি অধিগ্রহন প্রতিষ্ঠানের খামখেয়ালীপনায় বসত:ঘরসহ অন্যান্য স্থাপনার ন্যায্য প্রাপ্ত থেকে বঞ্চিত  হচ্ছেন প্রান্তিক কৃষক আবুল সরদার। বসত:বাড়ি, গোয়ালঘর, রান্নাঘরসহ অন্যান্য স্থাপনা অধিগ্রহনে তালিকাভুক্তি করার আবেদন জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগি মো. আবুল সরদার। শনিবার দুপুরের দিকে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগি মো. আবুল সরদার ও স্ত্রীসহ গনমাধ্যম কর্মীরা।
 
এসময় লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৮নং ধানখালী ইউনিয়নের অন্তর্গত ছৈলাবুনিয়া গ্রামের ১২নং জে,এল ধানখালী মৌজায় বি,এস ২২নং খতিয়ানে ৩৪২৬ নং দাগে আমার ওয়ারিশপ্রাপ্ত সম্পত্তি রয়েছে। ওই ওয়ারিশপ্রাপ্ত সম্পত্তির মধ্যে একটি টিনসেট বসত:ঘর, রান্নাঘর, মুরগীর ঘর, গোয়ালঘর, সৌরবিদ্যুৎ, রিং-বিশিষ্ট টয়লেট ও পুকুর রয়েছে। যা সরকাওে উন্নয়নমূলক কাজে অর্থাৎ আশুগঞ্জ পাওয়ার প্লান্ট নির্মান প্রকল্পের আওতায় ১৩/২০১৭-১৮ নং এল এ কেসের মাধ্যমে অধিগ্রহন কওে ৭ ধারা নোটিশ জারী করেন। পরবর্তীতে পটুয়াখালী এল,এ শাখার তদন্তকারী কর্মকর্তাগন ও আশুগঞ্জ পাওয়ার প্লান্ট নির্মান প্রকল্পের কর্মকর্তাগন ভুলবশত: আমার টিনসেট বসত:ঘর, রান্নাঘর, মুরগীর ঘর, গোয়ালঘর, সৌরবিদ্যুৎ, রিং- বিশিষ্ট টয়লেট ও পুকুর তালিকাভুক্ত করেননি। এছাড়া যৌথ তদন্তের ফিল্ড বুকে সার্ভেয়ারগন আমার টিনসেট বসত ঘরের স্থলে টিনসেট লাকড়ির ঘর লিপিবদ্ধ করে রেখেছে। যা সংশোধনের জন্য বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে সময় অতিবাহিত করেছি, কিন্তু কোন ফল পাইনি। তাই উর্ধ্বতনদের হস্তক্ষেপ কামনা করছি।
 
এ বিষয়ে পটুয়াখালী কৃষি অধিগ্রহন কর্মকর্তা মো. আল ইমরানের টেলিফোন-০৪৪১-৬৩৭৩০ নাম্বারে বারবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’