ব্রাহ্মণবাড়িয়ায় ৫শত টাকার জন্য এক ব্যাক্তি খুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৫শত টাকার জন্য দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে।সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা পোড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে শনিবার (০৩ জুন) রাত ৯টার দিকে।এই ঘটনায় খাইরুল ইসলাম খোকন (৪০) নামে ব্যক্তি নিহত হয় এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। নিহত খোকন ওই গ্রামের মৃত আবু সাঈদের ছেলে।স্থানীয়রা জানান,কয়েকদিন আগে কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধান ক্ষেতে হাল চাষ করে একই গ্রামের শাহআলম। হাল চাষের পাওনা ৫০০ টাকা বাকী রাখেন মলাই মিয়া। এ টাকা চাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে শাহআলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে শনিবার রাতে স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য উভয় পক্ষ শালিসে বসে। শালিস চলাকালে দুইপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংর্ঘষে চলাকালে বল্লমের আঘাতে শাহআলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নামে একজন নিহত হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়। আহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। এ ঘটনায় ১০জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied