ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাজস্থলীতে পাহাড়ী যুবকের হামলায় মানসিক ভারসাম্যহীন যুবক আহত


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ৪-৬-২০২৩ দুপুর ৪:৪৯
রাঙামাটি রাজস্থলীতে পাহাড়ী যুবকের  হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় বাজারে থাকা মানসিক ভারসাম্যহীন এক ( পাগল) যুবক। আহত পাগল দীর্ঘদিন ধরে রাঙামাটি জেলার রাজস্থলী বাজারের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করে। কেউ দিলে খাই। আবার  না দিলে কারো কাজ থেকে খুজে খাবেনা। এমন কি কারো  ক্ষতি ও করেনা সে পাগল যুবকটি।  শনিবার রাতের বেলায়   ২ নং গাইন্দ্যা ইউনিয়নের আঙ্গিনা পাড়ার মিলামং মারমা নামক এক যুবক মদ্যপান করে পাগল যুবক কে বেদম প্রহার করে হাতে মাথায় জখম করে।এতে সে  গুরুতর আহত হয়ে পড়ে।  স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্ত্তি করা হলে হাসপাতালের ডাক্তার তার মাথায় প্রচন্ড আঘাত হওয়াতে ১৪ টি সেলাই করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। ৩ জুন শনিবার রাত আনুমানিক ১১ টায় রাজস্থলী বাজার  এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় উদ্ধারকারী, মিনহাজ,ও মিজবা জানান, পাগল কে এক পাহাড়ী যুবক, মিলিমং মারমা মদ্যপান অবস্থায়  মারধর করার সময় আমরা  দেখতে পেয়ে নিষেধ করি। এতে মারমা যুবকটি আরো ক্ষিপ্ত হয়ে  এ লাঠিসোটা নিয়ে পাগলের  ওপর হামলা করে। স্থানীয় আরেক যুবক  বলেন, পাগল কে টেনে-হিঁছড়ে খাগড়াছড়ি পাড়ার দিকে  নিয়ে যায় বলে  জানান।
আহত মানসিক ভারসাম্যহীন যুবক ( পাগল) কে রাজস্থলী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা ।২ নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা বলেন, পাগল কে যে যুবক টা প্রহার করছে সে আসলে মানুষ না সে পাগলের ছেয়ে অধম। তাই তাকে গ্রেপ্তার করে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসন কে বলেন। এ ব্যাপারে রাজস্থলী থানা অফিসার  ইনচার্জ( ওসি)  জাকির হোসেন বলেন,ঘটনা শুনেছি  এ ঘটনার সঙ্গে জড়িত মিলামং মারমাকে ধরে তদন্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি