ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জমি বিক্রির নামে প্রতারণাঃ আসামি জসিম উদ্দিন পিনু, হাজারীবাগ থানায় আটক


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-৬-২০২৩ রাত ৯:২৫
জমি বিক্রির নামে প্রতারণাঃ আসামি জসিম উদ্দিন পিনু, হাজারীবাগ থানায় আটক জমি বিক্রির নামে প্রতারণা ও বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ করা মামলায় জসিম উদ্দিন পিনু নামে একজনকে গ্রেফতার করেছে রাজধানীর হাজারীবাগ থানা পুলিশ। 
 
শনিবার (৩ জুন) দিবাগত রাত ১টায় জসিম উদ্দিন পিনু কে, হাজারীবাগের মিতালি রোডের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে হাজারীবাগ থানা পুলিশ।মামলার বাদী কামাল হোসেন সকালের সময়কে,কে জানান, জসিম উদ্দিন পিনু জমি বিক্রির নামে ২ কোটি ৩৬ লক্ষ টাকা নিয়েছিলেন তার কাজ থেকে। সেই জমি রেজিষ্ট্রি করে দেওয়ার কথা থাকলেও না দিয়ে উল্টো হুমকি ধমকি দিয়ে যাচ্ছিলেন । কামালের অভিযোগ, জসিম উদ্দিন পিনু একটি সঙ্গবদ্ধ শক্তিশালী প্রতারক চক্রের সদস্য। চক্রটি দীর্ঘ দিন যাবৎ জমি বিক্রির নামে সহজ-সরল মানুষের টাকা নিয়ে আত্মসাৎ করে আসছে। মামলার এজাহারে দেখা যায় তার বিরুদ্ধে আনা অভিযোগ আদালত উল্লেখ করেন ৪০৬/৪১৯/৪২০/৫০৬ এবং ১০৯ ধারায় তিনি অভিযুক্ত। 
 
এই মামলায় আরও যেসকল আসামি রয়েছে তাদের ও আইননুসারে গ্রেফতার করা হবে বলে জানান থানা পুলিশ। এই মামলায়  মোট ৫ জন আসামি এর মধ্যে ১. নং আসামি জসিম উদ্দিন পিনু (৫৩) ২. নং আসামি রাশেদুজ্জামান (৪০) ৩. নং মোঃ জিন্নাহ মিয়া (৫৬) ৪. নং মোঃ মনির হোসেন(৫৬) ৫. নং সাঈদউদ্দিন সানজিপ (৫৬)

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া