বিভিন্ন হাউজিংয়ের অবৈধ দখলে থাকা ১৮ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার
মিরপুরের তিনটি হাউজিংয়ের অধীন ১.৪৮৪৪ একর সরকারি মহামূল্যবান খাস জমি আজ উদ্ধার করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ,মিরপুর রাজস্ব সার্কেল, ঢাকার আওতাধীন ধউর ভূমি অফিসের ধউর মৌজার সরকারী ১ নং খাস খতিয়ানের ১.৪৮৪৪ একর জমি অবৈধভাবে দখলে রেখেছিলো প্রতিষ্ঠান তিনটি।
উক্ত উদ্ধারকৃত জমি সিএস ও এসএ ১৭৬ দাগ, আর এস ৫০৫ দাগ এবং ঢাকা মহানগর জরিপের রূপান্তরিত ১২৩১ নং দাগে জমির পরিমান ০.৮৯০০ একর, ১২৮৫ নং দাগে জমির পরিমান ০.৩৯৩২ একর এবং ১২৯১ নং দাগে জমির পরিমান ০.২০১২ একর। অর্থাৎ ৩টি দাগে মোট খাস জমির পরিমান ১.৪৮৪৪ একর। উক্ত ভূমির বর্তমান আনুমানিক বাজার মূল্য ১৮,০০,০০,০০০ টাকা (আঠারো কোটি টাকা)।
উক্ত খাস জমিগুলো মিশন হাউজিং, উত্তরণ হাউজিং এবং রুহামা হাউজিং এর অবৈধ দখলে ছিলো।
জনাব মোহাম্মদ মমিনুর রহমান জেলা প্রশাসক ঢাকা মহোদয় এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মিরপুর রাজস্ব সার্কেল, ঢাকা মহোদয় অদ্য ০৪/০৬/২০২৩ খ্রিঃ তারিখে অভিযান চালিয়ে উক্ত খাস জমি জেলা প্রশাসন ঢাকার দখল ও নিয়ন্ত্রনে নিয়েছেন।
জেলা প্রশাসক মো: মমিনুর রহমান আশাবাদ ব্যক্ত করেন এ ধরনের অভিযান অব্যাহত রেখে ঢাকা জেলার সকল সরকারি স্বার্থযুক্ত জমি উদ্ধার করা হবে। সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পরিশোধের দাবী
রাণীনগরে অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন
রায়গঞ্জের পালপাড়ায় প্রতিমা তৈরির কাজ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার
বাঘার আলাইপুরে বিএসএফের হাতে আটক ৫ জনের পরিবারের পাশে শামীম সরকার
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ
মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে আইনুদ্দিন কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খালিয়াজুরীতে হাওরে হাঁস পালনের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
কলাতলী আবাসন কলোনিতে পানি নিষ্কাশনে নিজ অর্থায়নে পাইপ দিলেন মামুন মিয়া
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান: ৩ কোটির বেশি টাকার চোরাচালান পণ্য জব্দ
শরতের আগমনে বারহাট্টায় বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী জলজ ফল শালুক
মির্জাগঞ্জে মাদক ও ভূমি দস্যুতার অভিযোগে বশির খান এবং নেছার খানের শাস্তির দাবিতে মানববন্ধন
চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের
এনজিও ‘সিও’র বিরুদ্ধে ফের কর্মী নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ
Link Copied