ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে জমে উঠেছে দেশের সবচেয়ে বড় আমের বাজার


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ১:২৮

দেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ আমবাজার বসে নওগাঁর সাপাহারে। ইতিমধ্যেক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে জমে উঠেছে সাপাহারের আম বাজার। বিভিন্ন জাতের আম উঠতে শুরু করেছে এই বাজারে। 

কয়েকদিন আগেও সুনসান নীরব ছিলো এই বাজার। দুই/চারদিন থেকে আমের আমদানী হবার ফলে সরব হয়ে উঠেছে দেশেরসবচেয়ে বড় এই আম বাজার।  এই এলাকায় কাক ডাকা ভোর থেকে শুরু হয় গাছ থেকে আম সংগ্রহ। আম পাড়া শেষ হলেই নানান ধরণের যানবাহনে করেবাজারে আনা হয় এসব আম। প্রায় ১কিলোমিটার এলাকা জুড়ে বসে আমের হাট। 

সদরের জিরোপয়েন্ট থেকে পত্নীতলার দিবর এলাকা পর্যন্ত বসে আমের হাট। সদরে রয়েছে প্রায় ২৫০টি আমের আড়ৎ এছাড়াওউপজেলার বিভিন্ন মোড়ে আমের আড়ৎ গড়ে উঠেছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩৬০টি আমের আড়ৎ গড়ে উঠেছে বলে জানা গেছে। প্রতিদিন সদরের আড়ৎগুলোতেপ্রায় দেড় দুই হাজার মণ আম বিক্রয় হচ্ছে। কয়েকদিনের মধ্যে আরো অন্যান্য জাতের আম বাজারজাত হলে আম কেনা বেঁচাবাড়বে কয়েকগুণ। যার ফলে কর্মব্যস্ত হয়ে উঠবে আড়ৎগুলো। যার ফলে কর্মসংস্থান হবে প্রায় কয়েক হাজার বেকারের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তালিকা অনুযায়ী গুটি (স্থানীয়) আম ২২ মে থেকে পাড়া শুরু হয়। এরপর পর্যায়ক্রমেগোপালভোগ ২৮ মে, খিরসাপাত/হিমসাগর ২ জুন, নাগফজলি ৭ জুন, ল্যাংড়া/হাঁড়িভাঙা ১০ জুন, ফজলি ২০ জুন, আম্রপালি২২ জুন এবং আশ্বিনা/বারি-৪/গৌড়মতি/কাটিমন ১০ জুলাইয়ের মধ্যে হারভেস্টেং শুরু হবে। আর এই সময়ের মধ্যে বাগান থেকেআম সংগ্রহ করবেন আমচাষীরা। চলতি বছরে অনাবৃষ্টির ফলে আম অনেকটা ঝরে যায়। কিন্তু তাতে তেমন কোন ক্ষতির প্রভাব পড়েনি বলে জানান আমচাষীরা।তবে বর্তমানে শুরুতেই আমের বাজার মূল্য কিছুটা কম বলে দাবী করছেন স্থানীয় আমচাষীরা। এছাড়াও আম বিক্রয় করতেহচ্ছে ৫০/৫২ কেজিতে প্রতিমণ হিসেবে। যার ফলে অনেকটা অসন্তোষ প্রকাশ করেন চাষীরা।

 


উপজেলার কুচিন্দা গ্রামের আমচাষী হুমায়ূন কবির হৃদয় ও গোডাউন পাড়ার জিল্লুর রহমান বলেন,  বর্তমানে বাজারেগোপালভোগ জাতের আম বিক্রি করছি ১৪/১৫ শ টাকা দরে। কিন্তু অনাবৃষ্টির কারণে আম বাগানে পরিচর্যা করতে হয়েছে বেশি।যার ফলে খরচ অনুযায়ী আমের বাজার মূল্য অনেকটা কম।

 


বাজারে আম বিক্রয় করতে আসা বেশ কয়েকজন আমচাষীর সাথে কথা হলে তারা বলেন, আমরা বাজারে আম নিয়ে আসারপর ৫০-৫২ কেজিতে মণ হিসেবে দিতে হচ্ছে। আমের দাম ঠিকমতো আন্দাজ করা অসম্ভব। সকালে এক প্রকার দাম, বিকেলেআরেক প্রকার। তবে আমাদের পরিচর্যা অনুযায়ী আমের তেমন দাম নেই। পরবর্তীতে দাম বাড়লে আমাদের পুষিয়ে যাবে।তাছাড়া আমের দাম স্থিতিশীল থাকলে ক্ষতি হবে না তবে খুব বেশি লাভ হবে না।

 


সাপাহার আমচাষী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, বাজারে গুটি, রানিভোগ, গোপাল ভোগ আম উঠতে শুরুকরেছে। গুটি ৮০০-৯০০ টাকা, হিমসাগর ১৫০০-১৭০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। আমের মণ বাজারে ৫০-৫২ কেজিতে মণবিক্রি হয় যা মেনে নেওয়ার মতো না।

 


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যনুযায়ী এ বছরে উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রতিহেক্টরে প্রায় ১৫ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় ১ হাজার ৫শ’ কোটি টাকার আম বাণিজ্য হতে পারে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি