ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গাংনীতে কিশোর গ্যাং লিডার আকাশের অত্যাচারে নিরুপায় হয়ে পড়েছে এলাকাবাসী


মেহেদী হাসান photo মেহেদী হাসান
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ২:২৪

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় বাঁশবাড়িয়া গোরস্থান পাড়া গ্রামে কিশোরগ্যাং এর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। এই কিশোর গ্যাংয়ের  প্রধান লিডার হলো  বাঁশবাড়িয়া গোরস্থান পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে   আসরাফুল ইসলাম আকাশ। লিডার আকাশ এলাকার কয়েকজন বখাটে ছেলেদের নিয়ে এই গ্যাং পরিচালনা করে।

কিশোরগ্যাং এর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় কিশোরগ্যাং এর লিডার আকাশের অত্যাচারের শিকার হয় মেহেরপুর জেলার জনপ্রিয় ইউটিউবার Md Fizz । তার পুরো নাম মোঃ মুস্তাফিজুর রহমান।  কয়েকদিন আগে আকাশ গ্রামের এক ব্যক্তিকে মারধর ও নানাভাবে অত্যাচার  করে।  যে কারণে মুস্তাফিজুর এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে।  আর প্রতিবাদ করার কারণে আকাশ সহ কয়েকজন কিশোর গ্যাং এর সদস্যরা  গতমাসে রাতের অন্ধকারে ইউটিউবার মুস্তাফিজকে কিল -ঘুষি সহ শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে ও হত্যার হুমকি দেয়। এছাড়া বিষয়টি নিয়ে যেন কোন বাড়াবাড়ি না হয় সেইজন্য কয়েকদিন যাবৎ ধরে আকাশ, মুস্তাফিজের বাবা -মাকে ফোন দিয়ে নানাভাবে হুমকি প্রদান করে। 

ইউটিউবার মুস্তাফিজ সকালের সময়কে বলে , মেহেরপুর জেলার গাংনীতে আতঙ্কের অপর নাম হলো কিশোর গ্যাং  এর   লিডার আকাশ।  তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার উপর তারা হামলা করে। এমনকি আমাকে হত্যার হুমকি দেয়।  আকাশ দেশি বিদেশী বিভিন্ন অস্ত্র নিয়ে ঘোরাফিরা করে।  কিছুদিন আগে চাঁদা না দেওয়ার কারণে  রইদুল ইসলাম বয়স আনুমানিক ৪৫ বছর ,তার দাড়ি চুল ধরে টেনে হিচড়ে মারধর করে  এই আকাশ।  এছাড়া এলাকায় মাদকদ্রব্য সেবনসহ ছিনতাই চাঁদাবাজি করে থাকে এই কিশোর গ্যাংটি।  কিশোর গ্যাং এর এইরকম তান্ডব এলাকাবাসীর মনে  ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে। এছাড়াও  ইউটিউবার মুস্তাফিজ আরো বলেন , ভবিষ্যতে আকাশ আমার অনেক ক্ষতি করতে পারে।  এলাকার মানুষজন  আকাশ সহ এই কিশোর গ্যাং থেকে প্রতিকার চায়।   তাই প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। আর  তা না হলে ভবিষ্যতে এই কিশোর গ্যাং মেহেরপুর জেলায় এক ত্রাসের রাজত্ব গড়ে তুলবে ও ভয়াবহ আকার ধারণ করবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির