রাজবাড়ীতে মোজাফ্ফর জাতের লিচুর বাম্পার ফলন
রাজবাড়ীর সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রুপপুর গ্রামের কৃষক মনজেল হকের লিচু বাগানে মোজাফ্ফর জাতের লিচুর বাম্পার ফলন হয়েছে। জনাব আলী মোল্লার পুত্র কৃষক মনজেল হক (৬২) জানান, গোয়ালন্দ টেক্সটাইল মিলে ল্যাবরোটরি এ্যাসিস্টেট হিসাবে চাকুরী করতেন। ১৫/২০ বছর পূর্বেই রাজবাড়ী জেলার একমাত্র টেক্সাটাইল মিলটি মালিক পক্ষ লোকসানের অযুহাত দেখিয়ে বন্ধ করে দেয়। মনজেল হক জীবন বাজি রেখে রুপপুর গ্রামে ১ একর জমির উপর মেহগনি গাছের বাগান বিক্রি করে লিচুর বাগার করেন। তার ছোট ভাই মনছুর (৪৫) এর সহযোগীতায় মোজাফ্ফর, চায়না, বোম্পাই জাতের লিচুর বাগান গত ৫ বছর যাবত ফলন শুরু হয়। এলাকার মধ্যে তার বাগানেই চলতি মৌসুমী মোজাফ্ফর জাতের লিচুর বাম্পার ফলন হয়েছে। লিচুর দাম ভালো থাকায় তাহারা লাভবান হয়েছে বলে জানান। মনজেল হক জানান, লিচু চোর ও পাখির উপদ্রব থাকায় দিবারাতে লিচু বাগান পাহারা দিতে হচ্ছে। সামগ্র বাগান এলাকায় বৈদ্যুতিক লাইট ঝুলিয়ে রাখা হয়েছে। লিচু বাগানের পাশেই উন্নতমানের আমের বাগানও করা হচ্ছে। অন্যান্য ফসলের চেয়ে লিচু বাগানে লাভ বেশি বলে তিনি জানান। রাজবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান জানান, কৃষক মনজেল হকের লিচু বাগানে পরামর্শসহ সার্বিক সহযোগী উপজেলা কৃষি অফিস দেখভাল করছে
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন