ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন : জেনারেল মনোজ পান্ডে।


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-৬-২০২৩ বিকাল ৬:১৯
বাংলাদেশ মিলিটারি একাডেমির  ৮৪ তম দীর্ঘ মেয়াদি কোর্সে ক্যাডেটদের সাময়িক  প্রশিক্ষণ শেষে  কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত  রাষ্ট্রপতি  কুচকাওয়াজ ( সমাপনী প্যারেড)   পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ভারতীয় সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে।  আজ ৬ জুন  চট্টগ্রামের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৪ তম দীর্ঘ মেয়াদি কোর্সের সফল সাময়িক  প্রশিক্ষণ প্রাপ্ত ১৪৬ ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার হিসেবে নিয়োগ লাভ করেন। 
 
এই উপলক্ষে বাংলাদেশ মিলিটারি একাডেমি   আয়োজিত  রাষ্ট্রপতি  কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে ভারতীয় সেনা প্রধানের জেনারেল মনোজ পান্ডে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন সময় থেকে ভারত- বাংলাদেশ সেতুবন্ধন রচিত হয়, সেই থেকে ভারত বাংলাদেশের পাশ্বে আছে। দুই দেশের মধ্যে সাময়িক সম্পর্কও অতন্ত্য গুরুত্বপূর্ণ, সাময়িক বোঝাপড়া ক্ষেত্রে দুই দেশের যৌথ অনুশীলন প্রয়োজন,  বর্তমানে দুই দেশের সাময়িক সম্পর্ক  যেকোন সময়ের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। আঞ্চলিক সমস্যা সমাধানে এটি খুবই প্রয়োজন।
রাষ্ট্রপতি  কুচকাওয়াজ পরিদর্শন  অভিবাদন গ্রহণের সময় ভারতীয় সেনা প্রধানের জেনারেল মনোজ পান্ডের সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ জেনারেল আহমেদ  তাবরেজ শামস চৌধুরী,  বিএমএ কমান্ডেন্ট মেজর জেনারেল কামরুল হাসান সহ বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র অফিসারবৃন্দ।
 
কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি ৮৪ তম দীর্ঘ মেয়াদি কোর্সে মনোনীত সেরা চৌকস অফিসার ক্যাডেট হিসেবে শেক সাব্বির আহমেদ কে "সোড অব অনার,"  কোম্পানি সার্জেন্ট মেজর মোহাম্মদ তানবীর রহমান তপু'কে "সেনা প্রধান স্বর্ণপদক" , বিদেশি অফিসার ক্যাডেট এমারটন জন কম্বো কে ভারত বাংলাদেশ সম্প্রীতি ট্রফি প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন