নাগদাহ ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দরের নির্দেশে ৬-ই জুন মঙ্গলবার বিকেল ৫:০০ টায় নাগদাহ ইউনিয়নের জাহাপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আবুল হাসনাত মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু।
বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার মন্ডল, যুগ্ম আহ্বায়ক তাফসির আহমেদ মল্লিক লাল চেয়ারম্যান।
ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জিনারুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— যুবলীগ নেতা পীরুমিয়া,শেখ শাহী, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম,ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, আশা।
সভায় বক্তারা বলেন, ‘নঈম জোয়ার্দ্দরের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ ঐক্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়েই এগিয়ে চলবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ও নৌকাকে বিজয় নিশ্চিত করতে যুবলীগকে কাজ করতে হবে।’
আরো উপস্থিত ছিলেন খাস কওড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়া, ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো: আসলাম উদ্দিন।৩ নং ওয়ার্ড সভাপতি সানোয়ার হোসেন,ও সাধারণ সম্পাদক মিলন আলী। ৫ নং ওয়ার্ড সভাপতি মো: সিফাতুল্লাহ, সাধারণ সম্পাদক গাফফার আলী। ৬ নং ওয়ার্ড সভাপতি মো: ডিটুল শেখ, সাধারণ সম্পাদক বাবলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন। ৭ নং ওয়ার্ড সভাপতি মো: রাহান উদ্দিন, সাধারণ সম্পাদক রাজাবুল হক। ৮ নং ওয়ার্ড সভাপতি মো: জামাত আলী ও সাধারণ সম্পাদক মো: সোহেল মিয়া। ৯ নং ওয়ার্ড সভাপতি মো: মোসারফ হোসেন ও সাধারণ সম্পাদক মো: মিন্টু মিয়া। এছাড়াও ইউনিয়ন যুবলীগ নেতা ওহিমদ্দিন, আ: হান্নান, ইলিয়াস, শুকুর, শরিফ, ইদ্রিস, সাইফুল, দিপু, হারুন, হাবিবুর, ফরহাদ, হাফিজুল, শরিফুল প্রমুখ।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied