খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও করণীয় নির্ধারণ
মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ স্লোগানে সকালে খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৭ জুন) খাগড়াছড়ির সিভিল সার্জন কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সভায় প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অরিফ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সঞ্জিব ত্রিপুরাসেহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, স্বাস্থ্য কর্মকর্তা, সংবাদিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লীন এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় খাগড়াছড়ি জেলার পুষ্টি চিত্র তুলে ধরে করণীয় নির্ধারণ এবং সমন্বিতভাবে কার্যক্রম জোরদার করার আহবান জানানো হয়।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, পুষ্টিস্তর উন্নয়নে তিনটি এতিমখানা ও লিল্লাবোডিং এ পুষ্ঠিকর খাবার সরবরাহ, মা সমাবেশ, জেলা সদর হাসপাতালে মুক্তিযোদ্ধা ও প্রবীণ নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল