ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে আধিপত্য বিস্তারে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১৫


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৭-৬-২০২৩ বিকাল ৫:২৮

মৌলভীবাজার জেলার জুড়ীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র  করে ছাত্রলীগের দু'গ্রুপের  মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শ্রমিকসহ উভয়পক্ষের ১৫/২০ জন আহত হয়েছে। তবে শ্রমিক আহত ও গাড়ি ভাঙচুরের ঘটনায় রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। সংঘর্ষের খবর পেয়ে থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (৭ জুন ) দুপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল গ্রুপের নেতা হুমায়ন রশীদের নেতৃত্বে ১৫/২০ টি মটরসাইকেল নিয়ে একটি মিছিল উপজেলার চৌমুহনী থেকে নিউমার্কেট এলাকায় আসে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল গ্রুপের নেতা জয়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল জুড়ী কলেজ থেকে নিউমার্কেট আসে। মিছিল দুটি নিউ মার্কেট এলাকায় এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্রমিকসহ উভয়পক্ষের ১৫/২০ জন আহত হয়। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি হাসপাতালে  প্রাথমিক চিকিৎসা নেন। দু পক্ষের সংঘর্ষের সময় সিএনজি শ্রমিক আহত ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শ্রমিকরা তাৎক্ষণিক সড়ক অবরোধ করে। পরে খবর পেয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি)  মোহাম্মদ মোশাররাফ হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

জয়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, আমাদের একটি শান্তিপূর্ণ মিছিল জুড়ী কলেজ থেকে শুরু করে  নিউমার্কেট এলাকায় আসলে ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদের নেতৃত্বে ১০/১৫ টি মটরসাইকেল নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। এ হামলায় ১০/১২  জন ছাত্রলীগ কর্মী ও সাধারণ ছাত্র আহত হয়েছে। 

ছাত্রলীগ নেতা হুমায়ন রশীদ বলেন, আমরা প্রায় দিন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কলেজে আসা যাওয়ার পথে জুড়ী শহরে শান্তি মিছিল করে থাকি। আজও মিছিল করছিলাম। আমাদের শান্তি মিছিলটি নিউমার্কেট এলাকায় আসলে জুড়ী  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জল ও জয়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আমাদের ৭/৮ জন  কর্মী আহত হয়েছে। তাদের সাথে হামলায় যুবদল নেতা সুলেমান সহ ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা ছিলেন। যা জুড়ী শহরের মানুষ প্রত্যক্ষদর্শী।

হামলার বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জল বলেন, দু'পক্ষের মিছিল নিয়ে একটি ঝামেলার খবর শুনে  ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি। আমি হামলার সাথে জড়িত নই।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার ওসি তদন্ত হুমায়ূন কবির বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। তারপরও খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার