কুয়াকাটায় জমি সংক্রান্তের বিরোধের জেরে হামলা, আহত-২
পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় মিজান ফরাজী (৪০) ও সোহরাব হাওলাদার (৪৫) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। বুধবার ভোররাতে কুয়াকাটা পৌর শহরের নবীনপুর এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত দুই জন কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে ওসান সিটির মালিক মৃত আলী আজমের কাছ থেকে মজিবর রহমান নামের এক ব্যক্তি নবীনপুর এলাকায় মৌজার দাগ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করে। ৮ বছর ধরে মজিবর তার জমি ভোগ দখল করে আসছে। গত ৩১ মে তার জমিতে স্থাপনা নির্মানের লক্ষে প্রায় ৫ লাখ টাকার রড ও সিমেন্ট ক্রয় করে ওই জমিতে নিয়ে রাখেন। মজিবর ঢাকার বাসিন্দা হওয়ায় তিনি সাউথ বিচ হোটেলে থাকতেন। এরপর গত ১ জুন স্থানীয় ইদ্রিস মুসুল্লী ওই হোটেলে গিয়ে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় মজিবর চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে আজ বুধবার ভোররাতে ইদ্রিস ও তার ছেলে ইলিয়াস সহ বেশ কয়েকজন রড সিমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কেয়ারটেকার মিজান ও সোহরাব বাঁধা দিলে তাদের উপর হামলা চালায় ইদ্রিস ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
মজিবর রহমান জানান, আমি আমার জমিতে স্থাপনা নির্মানের লক্ষে রড ও সিমেন্ট নেয়ার পরই ইদ্রিস আমার কাছে চাঁদা দাবি করে। আমি তখন সাউথ বিচ হোটেলে ছিলাম। চাঁদা দিতে আমি সে অস্বীকৃতি জানালে আমাকে মারধরের হুমকি দেয় সে। পরে থানা পুলিশকে অবহিত করলে তারা কাজ বন্ধ রাখতে বলে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ বন্ধ রাখি। কিন্তু কোন কিছু বুঝে ওঠার আগেই তারা আমার লোকদের উপর হামলা চালিয়েছে এবং ৫ লাখ টাকা মূল্যের রড সিমেন্ট নিয়ে গেছে। আমি এর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে জানতে ইদ্রিসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মহিপুর থানার ওসি ফেরদৌস খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied