কৃষি উন্নয়নে দখলীয় খাল উদ্ধার ও খননের দাবি শরণখোলার চাষিদের
বাগেরহাটের শরণখোলাকে কৃষিতে সয়ংসম্পূর্ণ করতে হলে সেচ ব্যবস্থা উন্নত করতে হবে। এজন্য মৃত খাল উদ্ধার করে পূন:খননের মাধ্যমে পানিপ্রবাহ তৈরীর কোনো বিকল্প নেই। বুধবার (৭জুন) খুলনা কৃষি অঞ্চরের আয়োজনে দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহনকারী চাষি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এই দাবি জানান।
তাদের দাবি, শরণখোলার চারটি ইউনিয়নে ফসলি জমির মধ্য থেকে প্রবাহিত পুরনো অসংখ্য খাল দখল হয়েছে। অনেক খাল ভারট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। পানি সংকটের কারণে এক ফসল ওঠার পর এখনো হাজার হাজার বিঘা জমি অনাবাদি অবস্থায় পড়ে থাকে। এসব খাল দখলমুক্ত করে পুন:খনন এবং ফসলের মাছে সেচ নালা তৈরী করে পানিপ্রবাহ তৈরী করতে পারলে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না।
কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগীতায় শরণখোলার বিভিন্ন এলাকায় এক জমিতে একাধিক ফসল উৎপাদন শুরু হয়েছে। এবছর আমন ধান ওঠার পর উপজেলার শত শত বিঘা জমিতে বোরো, সরিষা, সূর্যমুখী, ভুট্টা, বাদামসহ নানা প্রজাতির ফসল উৎপাদন হয়েছে। পানি ব্যবস্থাপনা নিশ্চিত হলে শরণখোলা কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করেন চাষি ও উদ্যোক্তারা।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন আকন শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রদান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি ও উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।
কর্মমালায় অংশগ্রহনকারীদের মধ্যে দাবি উপস্থাপন করেন খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, পল্লী বিদ্যুতের এজিএম আশিক মাহমুদ সুমন, সাউথখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল, চাষি মহিউদ্দিন মধু, মনির হোসেন সওদাগর প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied