মৌলভীবাজারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
সারা দেশের মত তীব্র তাপদাহে পুড়ছে চায়ের রাজধানী মৌলভীবাজার জেলা। বৃষ্টি না হওয়ায় চায়ের পাশাপাশি নষ্ট হচ্ছে ফসল। তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় মৌলভীবাজার শহরে সালাতুল ইস্তেখারা আদায় করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টায় মৌলভীবাজার পৌর শহরের শান্তিবাগ জামে মসজিদ প্রাঙ্গণে মনু নদীর তীরে পৌরসভার নির্মাণাধীন পার্কে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বৃষ্টির আশা নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। নামাজের ইমামতি করেন মাওলানা মোজাম্মেল হক মাহেরী।
মুসল্লিরা বলেন, প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রুক্ষ হয়ে উঠেছে আমাদের প্রকৃতি। ফসল নষ্ট হচ্ছে। এসব থেকে পরিত্রাণ পাওয়ার আশায় নামাজ আদায় করলাম। এ বিষয়ে খতিব বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। আর এ বিপদ থেকে মুক্তি পাওয়ার আশায় আমরা সালাতুল ইস্তেখারার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied