ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

গফরগাঁওয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ২:১৭
সারাদেশে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কোথাও কোথাও ৪২ ডিগ্রি ছুঁয়েছে তাপমাত্রা। প্রায় পাঁচ দশকের রেকর্ড ভেঙেছে গরম। প্রশান্তির বৃষ্টির জন্য ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
 
বৃহস্পতিবার (০৮ জুন) সকাল  দশটায় গফরগাঁও পৌরশহরের ইমাম বাড়ী ঈদগাহ মাঠে  শত শত মুসুল্লি নামাজ ও দোয়ায় অংশগ্রহণ করেন৷ টানা তাপপ্রবাহে পুড়ছে প্রাণীকুল ও প্রকৃতি। জনজীবন হয়ে উঠেছে ক্লান্ত-পরিশ্রান্ত। ভীষণ এই অনলবর্ষী রোদ্দুরে এক পশলা বৃষ্টি নেমে এলে স্বস্তির হাওয়া বইবে। তাই বৃষ্টি কামনা করে বিভিন্ন ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে তারা বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন।নামাজের আগে বয়ান, দুই রাকাত নামাজ ও দোয়া পরিচালনা করেন দুগাঁছিয়া জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার গফরগাঁও, মুহতামিম মাওলানা গফরগাঁও উলামা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী। দোয়ায় বৃষ্টির জন্য মহান আল্লাহপাকের রহমত পেতে কান্না ও আহাজারি করেন।নামাজ পড়তে আসা মুসুল্লি মো, বদরুল মিয়া বলেন আমাদের দেশের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। এতে মানুষসহ পশু পাখি সকল প্রাণীকুল চরম সংকটে। এজন্যই আমরা এই বিশেষ নামাজ আদায় করেছি। মহান আল্লাহ রাব্বুল আল-আমীন যেন আমাদের সকল পাপকে ক্ষমা করেন উনার রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষিত করেন।
 
দুগাঁছিয়া জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার গফরগাঁও, মুহতামিম মাওলানা গফরগাঁও উলামা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী বলেন এই দুর্যোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় ও দোয়া করা হয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ