ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ২:৩১

পুলিশের দফায় দফায় বাধা উপেক্ষা করে খাগড়াছড়ির বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বিএনপি।বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তীব্র লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিাদে বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির জেলা সহ-সভাপতি বেলাল হোসেন রাখে জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।

এসময় বক্তারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশে আজ হাহাকার চলছে। দিনে ৭/৮ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। মধ্যরাতেও বিদ্যুৎ চলে যায়। গ্রামের অবস্থা আরো ভয়াবহ। বাজারে গেলেও একই অবস্থা। সব জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

বক্তারা আরও বলেন, সরকারের নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে পঙ্গু বানিয়েছে। দেশ মানুষের এখন লবণ-ভাতও জুটছে না। দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। এ অবস্থায় দেশ চলতে পারে না।

পরে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া প্রমুখ।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি