ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ী বিদ্যুৎ অফিসে হামলার শঙ্কায় পুলিশ মোতায়েন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ৩:২৪

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার (৮ জুন) সারাদেশের বিদ্যুৎ কার্যালয়ের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিতে হামলা, জ্বালাও-পোড়াও ও নাশকতার শঙ্কায় মৌলভীবাজার জেলার জুড়ী বিদ্যুৎ অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায়  পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে গুলোতে পুলিশের তৎপরতা দেখা গেছে।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে জুড়ী বিদ্যুৎ অফিসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিদ্যুৎ অফিসকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি বলেন, বিদ্যুৎ অফিসসহ সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতে কেউ  কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে- সে জন্য পুলিশ তৎপর রয়েছে।

জানা যায়, সারাদেশের ন্যায় জুড়ী উপজেলায়  তীব্র গরম বাড়ার সাথে সাথে লোডশেডিং অনেক বেড়ে গেছে। প্রতিদিন কয়েক ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। সারা উপজেলায় গভীর রাত পর্যন্ত থাকছে গরমের তেজ। ফলে বাড়ছে বিদ্যুতের চাহিদা। গত কয়েক দিন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে মধ্যরাতের পর।

এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে জুড়ীতে কর্মরত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির উপ- সহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমের মোবাইল ফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার