ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টিআরপি বিধি চালু হলে দেশের রাজস্বব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ৩:২৭

অর্থ আইন ২০২৩ এর প্রস্তাবিত ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারক (টিআরপি) বিধি চালু হলে দেশের রাজস্ব ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে। এই বিধির অপপ্রয়োগ করদাতাদের মনে বিরূপ প্রভাব ফেলবে। এছাড়াও সর্বনিম্ন আয়কর দুই হাজার টাকা করা হলে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়বে।
বুধবার সকাল ১০টায় বয়রাস্থ কর কমিশনারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন, খুলনার আয়কর আইনজীবী নেতৃবৃন্দ। টিআরপি বিধি ও সর্বনিম্ন দুই হাজার টাকা কর প্রদানের বিধান বাতিলের দাবী জানিয়ে তারা বলেন, ‘যেখানে আইন রয়েছে করযোগ্য আয় না থাকলে আয়কর দিতে হবে না। সেখানে টিআইএন থাকলে দুই হাজার টাকা আয়কর দিতে হবে এই বিধি কোনভাবেই সঠিক হতে পারে না। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড যে টিআরপি (এসআরও-১৬৮/২৩) বিধির প্রস্তাব করেছে তাতে দেশের রাজস্ব ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে। কোন এজেন্সিকে দিয়ে রিটার্ন প্রস্তুত ও আয়কর আদায় করানো হলে তা সঠিক হবে না। কারণ অনভিজ্ঞ কেউ কাজটি করলে করাদাতাগণ ক্ষতিগ্রস্ত হবেন।’ তারা কোম্পানীর অডিট প্রসঙ্গে বলেন, ‘ডিভিসি প্রবর্তন একটা কালো আইন, এতে করদাতাগণ ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে ডিভিসি নিয়ম বাতিল করতে হবে।’
খুলনা কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. গোলাম রসুল গাজীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম। সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় কর আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সুলতান আহমেদ টুলু, শেখ আবুল কাশেম, এম হারুন অর রশিদ, হারুন অর রশিদ (হেলাল), মোঃ নজরুল ইসলাম হাওলাদার, খান মনিরুজ্জামান, শিব দাস মিত্র, অখিল চন্দ্র সাহা, এবিএম মোস্তফা জামান, মহসিন কবির দুলু, মোঃ মজিবর রহমান, নাসিমা খাতুন, মোঃ আমিনুর রহমান, আলি আকবর, বিমল সাহা, মনি শংকর নাগ, মোঃ নুরুল হুদা, প্রহলাদ ঘোষ, মোঃ আওরঙ্গজেব, মোঃ নজরুল ইসলাম, মোঃ এম হানিফ হোসেন, প্রার্থ প্রতীম হিরক, বিকাশ মন্ডল, জেনিফা শাহমিন, কে এম রোকনুজ্জামান, জি এম সোহাগ, মোঃ ইফতেখারুল কামাল প্রমুখ।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়