ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় পূর্বশত্রুতার জেরে রাতের আধারে বাগানের গাছ কর্তন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ৩:৩৭

নওগাঁর মান্দায় পূর্বশত্রুতার জের ধরে রাতের আধারে বাগানের ২১ টি ইউক্যালিপ্টাস ও ১ টি আম গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৬ জুন)  মধ্য রাতে উপজেলার নুরুল্যাবাদ ইউপির গোয়ালমান্দা গ্রামে। এ ঘটনায় গোয়ালমান্দা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে মোজাফফর হোসেন ৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের প্রতিবেশী মৃত আশুব আলীর ছেলে ইয়াদ আলী (৬৫), সোবহান আলীর ছেলে এনামুল হক (৪০), আহম্মদ আলীর ছেলে আব্দুস ছালাম (৪৫) ও হাবিবের ছেলে আব্দুল হাকিম (৪৫)।

অভিযোগ সুত্রে জানাগেছে, দীর্ঘ দিন থেকে অভিযুক্তদের সাথে বিরোধ চলে আসছিল। মাঝে মধ্যে অভিযুক্তরা বাগানের গাছ কেটে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় রাতের অন্ধকারে তারা বাগানের ইউক্যালিপ্টাস ও আম গাছ কর্তন করেন। 

এব্যাপারে ১নং অভিযুক্ত ইয়াদ আলী ৩নং অভিযুক্ত আব্দুস ছালামের সাথে যোগাযোগ করব হলে তারা জানান, আমরা গাছ কাঁটার বিষয়ে কোন কিছু জানি না। তবে অভিযোগ করলেই তো হবে না। অভিযোগের বিষয়ে সঠিক প্রমাণ লাগবে। অযথা যার তার নাম দিয়ে অভিযোগ করা যায়।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী মাসুদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬