লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি
দেশব্যাপী লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি শেষে স্মারকলিপি দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা বিদ্যুৎ কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে। এরপর দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী বিদুৎ অফিসের সামনে অবস্থানের পর বিএনপির নেতারা নোয়াখালী বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
এ সময় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যা বাহার হিরন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমূখ।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে দেশে ভয়াবহ লোডশেডিং ও সর্বগ্রাসী দুর্নীতি চলছে বলে দাবি করেন। নেতাকর্মিদের উদ্দেশে বক্তারা বলেন, বিএনপির কর্মসূচি চলবে, কর্মসূচি থেমে থাকবে না। এই কর্মসূচির লক্ষ দুঃশাসনের অবসান করা, কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের অবসান করা।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন