ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ৪:৩৬

ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় আমেনা খাতুন (৫০) নামে এক  গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় শহরের নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। মৃত আমেনা বেগম কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বিষ্ণুউরি গ্রামের কাইয়ুম মোল্লার স্ত্রী।
আমেনা বেগমের জামাতা আমীর হোসেন জীবন অভিযোগ করে বলেন, গত ৫ই জুন বিকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বাম হাতে ব্যাথা পান আমেনা বেগম। পরে গোপীনাথপুর গ্রামের সাইদুল ইসলামের মাধ্যমে শহরের কুমারশীল মোড় এলাকার নবজাতক শিশু ও জেনারেল হাসপাতালের অর্থপেডিক বিশেষজ্ঞ ডাঃ রফিকুল ইসলামের কাছে নিয়ে আসেন। ডাঃ রফিকুল ইসলাম আমেনা বেগমকে হাসপাতালে ভর্তি করে দেন।
বুধবার বিকেলে ডাঃ রফিকুল ইসলাম তার হাতের অপারেশন করার কথা  ছিলো। বিকেলে আমেনা বেগমকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে ডাঃ পীযুষ কুমার সাহা রোগীকে এ্যানেসথেসিয়া করে অজ্ঞান করেন। পরে আর আমেনার জ্ঞান ফিরেনি। পরে তাকে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া আইসিইউ স্পেশালিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষনা করেন। তিনি বলেন, চিকিৎসায় ডাক্তারের গাফিলতি ছিলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে হাসপাতালের অভিযুক্ত দুই চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম এবং ডাঃ পীযুষ কুমার সাহার মোবাইল ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তারা ফোন রিসিভি করেননি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালটি পরিদর্শন করেছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আমেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন