সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ারকারিগর হচ্ছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে নওগাঁর সাপাহারে ডাকবাংলো চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় ওসপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই তাদের প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষকদেরভূমিকা সবার আগে। পিতা-মাতা আমাদের জীবনদান করেন ঠিকই। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্যকরেন। এজন্য শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা সবার আগে জরুরি। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ওশিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
শিক্ষকতা মহান পেশা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকদের গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষকগণশিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবেন। যেন তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেদিকে খেয়ালরাখবেন। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। তারা যেন কোন ভুল পথে চলে না যায় সেদিকেখেয়াল রাখতে অভিভাবক ও শিক্ষকদের আহবান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কমচারী সমিতির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যানশাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দু্ল্লাহ আর মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমশাহ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির প্রমুখ বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ