জুড়ীর তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
মৌলভীবাজার জেলার জুড়ীতে তিন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অরবিন্দ চন্দ্র শীল, সহকারী শিক্ষক বেণু ভূষণ গোস্বামী ও নাজমা সুলতানা’কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮জুন) বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযদ্ধা এম এ মোঈদ ফারুক।
যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন প্যানেল চেয়ারম্যান মিলাদ চৌধুরী, ছাত্রলীগ নেতা এআর সাজেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান শিক্ষক অরবিন্দ শীল হাড় ভাঙ্গা পরিশ্রম করে, বিনা বেতনে, নিজের পকেটের টাকা খরচ করে বিদ্যালয়টিকে তিলে তিলে গড়ে তুলেছিলেন। তাঁর এ অবদান এলাকাবাসী ভুলতে পারবে না।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied