ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিএনপির আশায় গুড়েবালি : শাজাহান খান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৬-২০২৩ দুপুর ২:২৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি ভেবেছিল যুক্তরাষ্ট্রের ভিসানীতি আওয়ামী লীগের ওপর খুব চাপ সৃষ্টি করবে। কিন্তু সেই চাপ যে বিএনপির ওপরও পড়বে তা তারা ভাবেনি। তাদের আশায় এখন গুড়েবালি। তাদের আশা কখনও পূর্ণ হবে না।

শুক্রবার (৯ জুন) সকালে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করবেন আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। তারা (বিএনপি) যে আশাই বাঁধুক না কেন সেই আশায় কখনও নিবার্চন হবে না। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ীই হবে। সংবিধান অনুসরণ করা ছাড়া কোনো সরকার নিবার্চন করতে পারবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি) মাহমুদুল হাসান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার