ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নির্বাচন কমিশনের নাম ব্যবহার করে প্রতারনার অভিযোগ উঠেছে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ১২:৭

আসন্ন ১২ই জুন কেসিসি নির্বাচনকে সামনে রেখে খুলনায় নির্বাচন কমিশনের নাম ব্যবহার করে প্রার্থীদের বিকাশের মাধ্যমে অর্থ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রতারকাদের বিষয়ে সতর্ক থাকতে বিজ্ঞপ্তি জারি করেছেন।
বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে অনুসারে, খুলনা সিটি কর্পোরেশন সাধারণ নির্বাচন ২০২৩ উপলক্ষে সকল ভোটার, প্রতিষ্ঠান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, রাজনীতিবিদ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন আগামি ১২ জুন ২০২৩ তারিখে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ২/১ জন জানিয়েছেন যে, তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এর নামে কে বা কারা মোবাইলে ফোন করে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের নাম ভাঙ্গিয়ে অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে বিকাশের মাধ্যমে অর্থ চেয়েছেন।
তিনি জানান, রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর কোন রকম অর্থ লেনদেন এর সাথে সম্পৃক্ত নয়। এরকম মোবাইল ফোন কলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। যেকোন প্রকার অনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বা আর্থিক দায় সংশ্লিষ্ট ব্যক্তির। যদি কোন রকম অনৈতিক সুবিধা চেয়ে কোন ব্যক্তি যে কোন মাধ্যমে যোগাযোগ করে তাহলে তাৎক্ষণিকভাবে তাঁর কার্যালয়, সহকারী রিটার্নিং অফিসার অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কর্মরত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান (মোবাইল নম্বরঃ ০১৭১১-২৮৯৩৬২) এবং সংশ্লিষ্ট থানার অফিসার-ইন-চার্জ কে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়