ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মিথ্যা মামলার অভিযোগে নোয়াখালীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ১২:৯

নোয়াখালীর কবিরহাটে মিথ্যা মামলা দিয়ে আ.লীগ নেতা আতিক উল্যাহ’সহ কয়েকটি নিরিহ ছেলেকে হয়রানির প্রতিবাদে ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে চাপরাশিরহাটের ৫শতাধিক নারী-পুরুষ।

শুক্রবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার চাপরাশিরহাট বাজারের শেখ রাছেল স্মৃতি সংসদ থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শেখ রাছেল স্মৃতি সংসদের সামনে এসে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলার ৬ নং ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিনের মেয়েকে ইভটিজিং করার অভিযোগ তুলে কিছু নিরিহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন ওই চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি এই সামান্য বিষয়টিকে অনেক বড় আকারে তুলে ধরেছেন। আমরা চাই তিনি অতি দ্রুত তার দায়ের করা মিথ্যা মামলা তুলে নিয়ে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে মামলা করুক। আমরাও চাই প্রকৃত ইভটিজিংকারিদের আইনের আওতায় আনা হোক।

বক্তারা আরো বলেন, ইতোমধ্যে সাহাব উদ্দিন চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে কিশোর গ্যাং এর হামলায় গুরত্বর আহত নিরিহ দীপুর বাবা বাদী হয়ে কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু আজ তিনদিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কোন ব্যবস্থা গ্রহন করেনি। আমরা এ বিক্ষোভ মিছিল থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন অতিদ্রুত আহত দীপুর বাবার দেয়া অভিযোগটি আমলে নিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনাহোক।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, আহত দীপুর বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। একজন অফিসারকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার

মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ সিরাপ, আটক ২

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নন্দীগ্রামে কবরস্থান কাজের উদ্বোধন

আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার