মানিকছড়িতে কার্ভাড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
খাগড়াছড়ি জেলার মানিকছড়ির গাড়িটানা নামক এলাকায় প্রাণ আরএফএল’র কার্ভাড ভ্যান ও আম ভর্তি সিএনজির মূখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। নিহতরা হাটহাজারী মির্জাপুর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুল মোতালেব ও মাহবুব আলম এর ছেলে আলী আজগর।
শনিবার (১০ জুন ২০২৩) সকাল আনুমানিক সাড়ে ৮টা নাগাদ মানিকছড়ির গাড়িটানায় এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে। এসময় প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি গামী প্রাণ আরএফএল’র কার্ভাড ভ্যান ও বিপরীত প্রান্ত থেকে আসা আম ভর্তি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পরই ঘটনাস্থলে দুজন মারা যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মৃতদের একজন সিএনজি চালক ও অপর জন সিএনজিতে থাকা আমের মালিক।
দুর্ঘটনার বিষয় মানিকছড়ি থানার ডিউটি অফিসার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দুর্ঘটনার খবরটি শুনেছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছে দুজন মারা গেছে।
এই বিষয় মানিকছড়ি মেডিকেল অফিসার ডাঃ মহিউদ্দিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সকালের ঘটে যাওয়া দূর্ঘটনায় দুজনই মারা গেছে। মৃত ব্যক্তিরা হাটহাজারীর মির্জাপুর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুল মোতালেব ও মাহবুব আলম এর ছেলে আলী আজগর।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল