কাপাসিয়ায় সাংবাদিকের ছেলে অপহরণ: উদ্ধার করলো পুলিশ
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার বড়হর বলাকোনা এলাকা থেকে এক স্কুল ছাত্রকে অপহরণের ৩২ ঘণ্টার মাথায় উদ্ধার করেছে পুলিশ। অপহৃত কৌশিক হাসান উপজেলার বলাকোনা এলাকার মা'ই টিভি কাপাসিয়া উপজেলা প্রতিনিধি মুজিবুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ৭ টায় আমরাইদ বাজার বাস স্টেশন থেকে তরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যাওয়ার পথে বড়হর বাজারের ১০০ মিটার উত্তরে এ ঘটনা ঘটে।
কৌশিক হাসান নিরব তরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাএ। পারিবারিক ও থানাসূত্রে জানাযায়,বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ৭টায় আমরাইদ বাসস্ট্যান্ড থেকে সিএনজি করে কাপাসিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্জ কলেজে যাওয়ার পথে বড়হর বাজার ব্রিজের মাথায় পৌছালে অপরিচিত কয়েকজন লোক তাকে অপহরণ করে। অপহৃত কৌশিক জানান,সিএনজিতে যাত্রী বেশে তার সঙ্গে বসে থাকা অপরিচিত দুজন লোক বড়হর এলায় আসলে হঠাৎ আমাকে ঝাপটে ধরে এবং পেছন দিকে হাতপা ও চোখ বেঁধে ফেলে মুখে রুমাল চেপে অজ্ঞান করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজে পায়নি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা সাংবাদিক মজিবুর রহমান কাপাসিয়া থানায় নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। রাত ১০ টার দিকে সাংবাদিক মজিবুর রহমানের মোবাইলে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। সে নম্বর থেকে অপহরণকারীরা বলেন তোর ছেলে কোথায়? সে এখন আমাদের হাতে জিম্মি। এই নে তোর ছেলের সাথে কথা বল। বাবা আমাকে বাঁচাও। বাবা আমাকে বাঁচাও বলার সাথে সাথে মোবাইল বন্ধ করে দেয়া হয়। কিছুক্ষণ পর অপহরণ কারীরা কৌশিকের বাবার মোবাইলে আবার কল দিয়ে ছেলেকে ফেরত দেয়ার শর্ত হিসেবে ৭ লাখ টাকা দাবী করেন। এবং টাকা নিয়ে হাইলজোড় গ্রামের একটি পুরাতন ও ভাঙা মসজিদে টাকার ব্যাগ রেখে সরে পড়ার কথা বলেন। টাকা পেয়ে শুক্রবার সকালে তাকে ছেড়ে দেয়ার আশ্বাস দেন অপহরণকারীরা।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল উইখিংমে 'দিকনির্দেশনায়,ওসি লুৎফুল কবিরের নেতৃত্বে কাপাসিয়া থানা সাব ইন্সপেক্টর নাহিদ হাসান ও উপপরিদর্শক শাহাবুদ্দিন অভিযোগ পেয়ে পুলিশের চৌকস একটি দল সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাতভর রায়েদ ও সিংহশ্রী এলাকায় অভিযান চালায়। অপহরণকারীদের মোবাইল নম্বর ট্রেকিং করে এবং তাদের কথা ও লোকেশনের সূত্র ধরে শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার রায়েদ ও সিংহশ্রী এলাকায় বিভিন্ন গজারী বনে অভিযান চালায়। বিকেল ৪ টার দিকে অপহরণকারীরা পুলিশ ও জনগণের তৎপরতা বুঝতে পেরে সটকে পড়ে। পরে হাইলজোর জঙ্গল এলাকা থেকে স্কুলছাত্র কৈশিক কে উদ্ধার করা হয়। এ ঘটনায় জঙ্গল থেকে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।
এ-বিষয়ে ওসি লুৎফুল কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের ঘটনা তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে। অপহৃত কৌশিক বর্তমানে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
Link Copied