রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা মোংলা বন্দরে, চলছে খালাস
ইন্দোনেশিয়া থেকে জাহাজ যোগে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য আসা ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা শনিবার সকালে মোংলা বন্দরে খালাস শুরু হয়েছে। জাহাজ থেকে খালাস শেষে লাইটার জাহাজে করে এ কয়লা যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। পরে সেখান থেকে তা সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির গোডাউনে।
কয়লা নিয়ে আসা চীনের পতাকাবাহী এম.ভি. জে হ্যায় নামক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, আমদানি করা কয়লা নিয়ে গত ২১ মে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসে। ১৯ দিনের মাথায় জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে পৌঁছায়। এরপর সেখান থেকে জাহাজটি শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভেড়ে। জাহাজটি ভেড়ার পর সকালে শুরু হয় কয়লা খালাস।
তিনি বলেন, এর আগে গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম.ভি. বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এম.ভি. বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরে আসে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ