ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় চাষের জমিদখলে নিতে রাতারাতি ঘর তৈরির অভিযোগ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৩:১১
কুতুবদিয়ায় চাষাবাদের জমি দখলে নিতে রাতারাতি ঘর তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের হায়দার আলী মিয়াজির পাড়ায় দেখা যায় একদল লোক হঠাৎ করে চাষাবাদের জমিতে বাঁশের বেড়া ও ছাউনি দিয়ে ঘর তৈরি করছে। তারা জানান জমি দখলে নিতেই রাতারাতি ঘর তৈরি করা হচ্ছে।  এ ব্যাপারে কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
 
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, শুক্রবার (৯ জুন) সকালে ওই এলাকার ছাবের আহমেদের ছেলে কামাল এর নেতৃত্বে একদল ভূমিদস্যু ধান চাষের জমিতে ঘর তৈরির চেষ্টা করে। এসময় জমির মালিক ইব্রাহিম বাঁধা দিলে সন্ত্রাসীরা উল্টো হুমকি দেয়। উপায়ন্তর না দেখে জমির মালিক ৯৯৯-এ কল দিলে এস আই রুবেল'র নেতৃত্বে কুতুবদিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন।  জায়গা সংক্রান্ত বিষয় হওয়ায় পুলিশ উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
 
ভুক্তভোগী ইব্রাহিম জানান, ১৯৪৪ সালের ৬৪ নং ও ৬৫ নং দুটি রেজিস্ট্রি কবলা মূলে  উপজেলার দক্ষিণ ধুরুং মৌজার ১২৩৭ নং আরএস খতিয়ানের ৩৯১৯ নং দাগ এবং ৩৮৫ নং বিএস খতিয়ানের ৭৬৫৯ নং দাগের মোট ১৫.৮০ শতক জমির মালিক হন তাঁর পূর্ব পুরুষগণ। অভিযুক্ত সন্ত্রাসীরা উক্ত জমি থেকে  আরএস ৩৯১৯ এবং বিএস ৭৬৫৯ দাগের ০.৪ শতক জমি জবর দখলের চেষ্টা করছে।
 
তিনি জানান, সন্ত্রাসীরা দুর্লোভের বশিভূত হয়ে ৮ জুন রাতারাতি উক্ত ধানি জমিতে অস্থায়ী বাঁশের ঘর তৈরি করার চেষ্টা করে। পরের দিন কুতুবদিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর তৈরি করতে নিষেধ করে। কিন্তু সন্ত্রাসীরা আইন-কানুনের তোয়াক্কা করছে না। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান কোন পদক্ষেপ নেয়নি। এমনকি চেয়ারম্যান লিখিত  অভিযোগও গ্রহণ করেননি। এতে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে যে কোন মুহুর্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী ইব্রাহিম। 
 
এব্যাপারে অভিযুক্ত ছাবের আহমদের ছেলে কামাল জানান, তারা কতদিন ধরে দখলে আছে  সেটা এলাকাবাসী জানে। জমির কাগজপত্র আছে কিনা জানতে চাইলে, তিনি তুলতে হবে বলে জানান। ধান চাষের জমিতে রাতারাতি ঘর তৈরির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। 
 
এ ব্যাপারে স্থানীয় মেম্বার ফুরকান জানান, এলাকার বাহিরে থাকায় বিষয়টি তিনি অবগত নন। এলাকায় গেলে খোঁজখবর নিবেন বলে জানান।এ ব্যাপারে জানতে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদের ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি। কুতুবদিয়া থানা সূত্রে জানা যায়, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর একজন এসআইকে তদন্তের জন্য দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা