ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শিবপুর, রাধিকা ও নবীনগর কোম্পানীগঞ্জ সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে করেন এম.পি


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর photo আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৪:৩১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মাটি ও মানুষের নেতা এবাদুল করিম বুলবুল এম.পি শিবপুর- রাধিকা সড়কের কনিকাড়া অংশের রাস্তার উন্নয়নের কাজ পরিদর্শন করেন। পরবর্তিতে এম.পি-র গাড়ী বহর নবীনগর - কোম্পানীগঞ্জ রাস্তার জিনোদপুরে ১১ কোটি টাকা ব্যায়ে নির্মিত রিপেয়ারিং এর কাজ উদ্ভোদন করেন এবং বলিবাড়ি - বাঙ্গরার নতুন রাস্তা পরিদর্শন করে বাঙ্গরা বাজারের ব্যাবসায়ীদের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। আজ এম.পি (১০/৬/২৩) কনিকাড়া গ্রামে  রাস্তার পাশে চায়ের দোকানে বসে জনগণের সমস্যা কথা শুনেন এবং জনস্বার্থে জমির মালিকদের সাথে কথা বলে সমস্যা সমাধান করেন এবং রাস্তাটি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। এর পর বাঙ্গরা বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন। জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি রবিউল আউয়ালের সভাপতিত্বে ও জেলা পরিষদ প্যনেল চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের সঞ্চালনা উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী ইয়াবের হাসান জামিল, সাবেক ত্রান সম্পাদক নিয়াজুল হক কাজল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, কার্যকরী সদস্য মো. সাইফুর রহমান সোহেল, মডেল প্রেসক্লাব সভাপতি মো. আবু কাওসার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন- আমার কাজ হল প্রধানমন্ত্রীর সকল আদেশ, নির্দেশ উন্নয়ন কার্যক্রম জনগণ নিকট পৌঁছে দেওয়া, চিকিৎসা সেবা সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেওয়া, এলাকায় মাদক নিয়ন্ত্রণ করা, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের দুঃখ কষ্ট লাগব করা সহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ