রাস্তায় পরিবহন শ্রমিকদের অযথা ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের আহ্বান
বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির মত বিনিময় সভা পটিয়া শান্তির হাটে একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেছেন, পরিহন শ্রমিকদের গাড়ি নিয়ে বের হলে রাস্তায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।
পরিবহণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক কিন্তু চট্টগ্রামে অটোরিক্সা চালকদের পুলিশ বিভিন্নভাবে হয়রানির করে আসছে। তিনি বলেন, চট্টগ্রামের অটোরিকশা শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পুলিশের হয়রানির প্রতিহত করা হবে। বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া আনোয়ারা চন্দনাইশ অটোরিক্সা টেক্সীক্যাপ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. সোলাইমান, নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব। বক্তব্য রাখেন পটিয়া আনোয়ারা চন্দনাইশ অটোরিক্সা টেক্সীক্যাপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবুল কালাম, নাছের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির মোল্লা , লাইন বিষয়ক সম্পাদক জেবল আহমদ , প্রচার সম্পাদক মোঃ শফি, সহ-প্রচার সম্পাদক মোঃ ফোরকান, অর্থ সম্পাদক বদিউল আলম, সহ-অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম মদন, দপ্তর সম্পাদক আবদুল গনি, সহ-দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর, শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ইছাক মিয়া , সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আকতার কামাল সুজন, কার্য্যনির্বাহী সদস্য মো ইয়াসিন প্রমুখ।
এমএসএম / শাফিন
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন