ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে পদ্মায় ডুবে দুই কলেজছাত্র নিখোঁজ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৪:৩৭

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার (১০ জুন) সকাল ১১টায় নদীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের ৫ জন ডুবুরি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র গোলাম সারোয়ার সাইম (১৭)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশের মেহেরচন্ডী এলাকার বাসিন্দা সাইদুর রহমানের ছেলে। অপরজন হলেন, রিফাত খন্দকার (১৭)। তিনি নগরীর দরগা পাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, শিক্ষার্থীরা পদ্মার চরে খেলাধুলা করতে এসেছিলেন। কিছুক্ষণ খেলার পর তারা গোসল করতে নামেন। গোসল করা অবস্থায় এক পর্যায়ে দুজন ডুবে যান।

রাজপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। এই অভিযানে স্থানীয়দেরও যোগ দিতে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার