ধূলাসার ইউপি চেয়ারম্যানের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় এলজিইডির অব্যবহৃত লোহার ব্রিজ বিক্রি করে অর্থ আত্মসাৎসহ ধুলাসার ইউপি চেয়ারম্যানের একাধিক দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলন করলেন একই ইউনিয়ন পরিষদের সদস্যরা। শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে ধূলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের দুর্নীতি ও অনিয়মের ফিরিস্তি তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪ নং ওয়ার্ড সদস্য মো. কবিরুল ইসলাম খলিফা। এসময় পরিষদের সাধারণ সদস্য নুরুদ্দিন ও সংরক্ষিত নারী আসনের সদস্য মলি বেগম ছাড়া অপর ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবিরুল ইসলাম খলিফা বলেন, ইউনিয়ন পরিষদের গোডাউন ভবন হইতে সামনের পাকা রাস্তা পর্যন্ত এলজিইডি'র নির্মিত অব্যবহৃত লোহার ব্রিজ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করে আত্মসাৎ করেন চেয়ারম্যান। এছাড়া ৬৫ দিনের সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে ১৭৪৮ জন জেলের বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ চাল বিতরণে মাথাপিছু ২০০ টাকা করে পরিবহন খরচের নামে আদায় করছেন চেয়ারম্যান। ইতিমধ্যে ৮ নং ওয়ার্ড থেকে বারো হাজার টাকা আদায় করে পকেটস্থ করেছেন তিনি। অন্য ওয়ার্ডের টাকা আদায় না হওয়ায় অদ্যবধি জেলেদের মাঝে চাল বিতরণ করেননি তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে কোন মাসিক সভা না করে স্থানীয় সরকার আইন তোয়াক্কা না করে পরিষদের নির্বাচিত সদস্যদের বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের নিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সরকারি সকল সেবা সুবিধার তালিকা তৈরি ও বিতরণ করছেন তিনি।
ইউপি সদস্য কবিরুল ইসলাম খলিফা আরো বলেন, ১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস পালন করা নাজায়েজ বলে মন্তব্য করে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও আলোচনা অনুষ্ঠান এবং কালোবাজ ধারণ থেকে বিরত থেকেছেন ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম। ইতিপূর্বে চেয়ারম্যানের এমন বিরূপ মন্তব্য গণমাধ্যমে প্রকাশ পেলে সমালোচনার ঝড় উঠে। এছাড়া সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎসহ ইউনিয়ন পরিষদের পাশে মসজিদ নির্মাণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
এবিষয়ে ধূলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম অভিযোগ অস্বীকার করে বলেন, মেম্বারদের চাল চুরি করতে না দেয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।
শাফিন / শাফিন
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
Link Copied