ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ১২:৩২

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া বাজার সংলগ্ন খেজুরগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম মো. শাহিন (১৪) অপরজন মো. সজীব (২৮)।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা মোল্লা দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইজন নিহত হন। এছাড়া গুরুতর আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার