ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুক না দেয়ায় ২ সন্তানের জননীকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুক না দেয়ায় সোনিয়া আক্তার (২৪) নামে ২ সন্তানের জননীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে শহরের কান্দিপাড়া এলাকার ধন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, ৭ বছর আগে কান্দিপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে রাসেল মিয়ার সাথে একই এলাকার সোনিয়ার বিয়ে হয়। কয়েক বছর তাদের দাম্পত্য জীবন ভালভাবে কাটে। তবে সোনিয়ার দুটি কন্যা সন্তান হবার পর থেকে রাসেল ও তার মা-বোনসহ পরিবারের লোকজন যৌতুকের জন্য তাকে প্রায়ই নির্যাতন করত। বিভিন্ন সময় তাদের যৌতুকের চাহিদাও মেটানো হয়েছে। সম্প্রতি রাসেল ফার্নিচারের ব্যবসা করার জন্য ফের ২ লাখ টাকা দাবী করে। সোনিয়া সে যৌতুক দিতে অস্বীকার করায় স্বামী রাসেল তার মা রেহেনা বেগম, বোন সুমাইয়া, ফারজানাসহ পরিবারের লোকজন তাকে শনিবার বিকেলে তাকে গলা টিপে ও কেড়ির বড়ি খাইয়ে সদর হাসপাতালে ফেলে রেখে চলে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানাযাবে। ঘটনার তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied