ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রদলের কমিটি নিয়ে দু'গ্রুপের মধ্যে গোলাগুলি


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ৩:১০

ছাত্রদলের কমিটি নিয়ে ফের দু'গ্রুপের মধ্যে গোলাগুলি এবং ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। শনিবার (১০ জুন) রাত ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি ঘোষনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ  এবং নেতাদের বাড়িতে হামলা চালায় ছাত্রদলের পদ বঞ্চিত নেতা কর্মীরা। এ সময় কৃষকদলের আহবায়ক ভিপি শামীম ও জেলা ছাত্রদলের নতুন কমিটির আহবায়ক শাহীনসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।এরপর শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে থাকে। শনিবার রাতে ফের পদ বঞ্চিত নেতাকর্মীরা আবার তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের পক্ষের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে দু,পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো: এমরানুল ইসলাম জানান, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দুই দিন ধরে পদ বঞ্চিত নেতাকর্মীরা হামলা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন