দামুড়হুদায় ফল ব্যবসায়ী বাবর আলী হত্যার রহস্য উদঘাটন: সংবাদ সম্মেলনে জেলা পুলিশ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে ফল ব্যবসায়ী বাবর আলীর গলাকেটে হত্যার রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন করেছে দর্শনা থানা পুলিশ।ঘটনার পরের দিন স্ত্রী মহিমা বেগম (৪০) কে গ্রেফতার করে পুলিশ। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। সে স্বীকার করে বলেন পারিবারিক বিভিন্ন কোলহের জেরে নিজেই তার স্বামীকে ঘুমন্ত অবস্থায় গলাই ধারালো হাসুয়া দিয়ে কোপ দিয়ে হত্যা করে। এ ঘটনায় রবিবার ১১ মে সকাল ১১ টার সময় দর্শনা থানা চত্তরে এক সংবাদ সম্মেলন করে জানান জেলা পুলিশ। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের এএসপি দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা। এ সময় তিনি বলেন হত্যার কাজে ব্যবহৃত হাসুয়া আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকালে তাহার শয়ন কক্ষের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। মহিমা বিভিন্ন এনজিও'র ঋণের টাকা নিয়েই স্ত্রীর বলির শিকার হয় স্বামী বাবর আলী এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন মাধ্যমে। এনজিও'র ঋণের কারনে স্বামী বাবর আলীর সাথে মাঝে মধ্যে পারিবারিক দন্দ হত বলে জানান পুলিশ। বৃহস্পতিবার ৮ মে ঐ দিন সন্ধার দিকে স্বামী বাবর আলীর সাথে বাক বিতন্ড হয়। সেই রাত্রে ধারালো হাসুয়া দিয়ে ঘুমন্ত অবস্থায় বাবর আলীকে স্বজোরে গলায় কোপ দিয়ে হত্যা করে। এ সময় সে নিজেকে স্থীর রাখতে না পেরে চিৎকার দেয়। তার চিৎকার শুনে বাড়ি লোকজন ছুটে এসে বাবর আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎধীন অবস্থায় অতিরিক্ত রক্ত ক্ষরনে তার মৃত্য হয়। এ ঘটনায় নিহত বাবর আলীর ভাই ছাবের আলী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা করে দর্শনা থানায়। সন্দেহের তীর স্ত্রীর দিকে থাকায় স্ত্রী মহিমাকে নেওয়া থানা হেফাজতে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায় স্বীকার করেন সে নিজেই খুন করেছে তার স্বামীকে। তার স্বীকারোক্তিতে পুলিশ উদ্ধার করে হত্যা কাজে ব্যবহৃত হাসুয়া।
দর্শনা থানা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে এ হত্যার রহস্য উৎঘটন করায় সাবুবাদ জানিয়েছে এলাকাবাসি। উল্লেখ্য, গত ৮ জুন বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত বাবর আলী উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দর্শনা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি তদন্ত এস এম আমানউল্লা আমান, দর্শনা থানার ওসি অপারেশন নীরব হোসেন, দর্শনা থানার সেকেন্ড অফিসার এস আই আহম্মেদ বিশ্বাস।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied