ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে বন্দুকযুদ্ধে যুবক নিহত


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১-৮-২০২১ বিকাল ৬:৬

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে পারভেজ (৩১) নামে ‍এক যুবক নিহত হয়েছেন। পারভেজ একই উপজেলার হয়দেবপুুর গ্রামের মৃত সিরাজ উদ্দিন কালুর ছেলে। শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আবাদার সাতচুঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-১-এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মুশফিকুর রহমান তুষার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএসপি মুশফিকুর রহমান তুষার জানান, ঘটনার সময় র‌্যাবের একটি টহল টিম ঘটনাস্থলের পাশে গেলে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালালে ওই যুবক আহত হয়। এ সময় তার অপর সঙ্গীরা পালিয়ে যায়। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটানস্থল থেকে এক হাজার পিস ইয়াবা ‍এবং একটি তাজা বুলেট পাওয়া গেছে। তার লাশ শ্রীপুর থানা পুুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সে কমপক্ষে ২০টি মামলায় অভিযুক্ত।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, শ্রীপুর থানায় ওই যুবকের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজিসহ ৭টি মামলা ও একাধিক ওয়ারেন্ট রয়েছে।

নিহতের শ্বশুর আফাজ উদ্দিন জানান, পারভেজ জাহাঙ্গীরপুর গ্রামের তার বাড়িতে (শ্বশুরবাড়ি) থাকত। সে বেশিরভাগ সময় বাড়িতে থাকত না। তারা লোকমুখে শুনেছেন ৩০ জুলাই রাতে তাকে গলদাপাড়া থেকে কে বা কারা ধরে নিয়ে গেছে। এরপর র‌্যাবের হাতে বন্দুকযুদ্ধে নিহতের খবর পান তারা। 

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার