জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সাঈদ, সচিব অপূর্ব
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ চৌধুরীকে আহ্বায়ক ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি অপূর্ব চৌধুরীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার ( ১১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনস্থ সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।কমিটির অন্য দুই সদস্য হলেন—দৈনিক শেয়ারবিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাহির আমিন মিলন। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ১৫ (পনের) এর বিশেষ পরিস্থিতির ভিত্তিতে আজ ১১ জুন তারিখে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় উপস্থিত দুই-তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ বিলুপ্ত ঘোষণা করা হলো। একইসঙ্গে সাংবাদিক সমিতির কার্যক্রম গতিশীল করার জন্য সমিতির ধারা ৯ (নয়) অনুযায়ী ৪ (চার) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied