ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ চ্যাম্পিয়ন জেলা প্রশাসন একাদশ


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১১-৬-২০২৩ রাত ৯:৪৩

মাগুরায় জেলা প্রশাসন আন্ত: উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে জেলা কালেক্টরেট মাঠে জেলা প্রশাসন একাদশ সদর উপজেলা প্রশাসন একাদশের মুখোমুখি হয়। খেলায় ১-০ গোলে জেলা প্রশাসন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ্য ও পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা,জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু,জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। খেলায় চার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলায় চ্যাম্পিয়ন দল জেলা প্রশাসন একাদশে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এর আগে ৫ জুন সোমবার জেলা প্রশাসন, মাগুরা কর্তৃক আয়োজিত জেলা প্রশাসন আন্ত: উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
টুর্নামেন্টে জেলা প্রশাসনের দুইটি দল ও চার উপজেলা থেকে চারটি দলসহ মোট ছয়টি দল দুইটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

শাফিন / শাফিন

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি