তাহিরপুরে আওয়ামীলীগ অফিস কার্যালয়ে ওয়ার্ড সভাপতির সাধারণ সভা অনুষ্ঠিত।
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও শ্রীপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইমানুর মিয়ার সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনের ধারাবাহিকতায়,শ্রীপুর বাজার আওয়ামীলীগ অফিস কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইমানুর মিয়া বলেন, ৫২ বছর আগে আমরা স্বাধীনতা পেয়েছি। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সারা দেশে ৫৬০ টি মডেল মসজিদ তৈরি করা হচ্ছে। শুধু মসজিদ নয় মন্দিরও করা হচ্ছে। এভাবেই উন্নয়ন চলমান রয়েছে।
সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সে জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ওয়ার্ডকে সুসংগঠিত করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
সোমবার(১২জুন) দুপুর ১২টার সময় শ্রীপুর বাজার আওয়ামী লীগের অফিস কার্যালয়ে, আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন এই ওয়ার্ডেও সকল আওয়ামীলীগ সদস্যদের সাথে নিয়ে নেতৃত্বে দিতে তার কোন ব্যতিক্রম হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমাদের উপর উনার অর্পিত দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ।
আমরা নেতা হিসেবে নয় কর্মী হিসেবে কাজ করছি। তিনি আরও বলেন,আপনারা জানেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন আর জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। সরকারের উন্নয়ন প্রচার করতে হবে আমাদের।
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের এ সাধারণ আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানান তিনি।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সায়েব আলী, ব্যবসায়ী,হিমাংশু পাল,কাছা মনি পাল, মোস্তফা,সাবেক ইউপি সদস্যা হাজেরা বেগম, মোঃ মুনসুর আলী,মোঃ খাইরুল,গোপাল পাল, ব্যবসায়ী মতি পাল,ব্যবসায়ী মন্দ পাল,কাজল পালসহ ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য নেতৃবৃন্দ প্রমুখ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন