পাইকগাছায় মামলা তুলে না নিলে কচু কাটা করা হবে প্রতিবন্ধীকে
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জমি জবরদখল, মারপিটে জখম করার ঘটনায় মামলার বিবাদী কর্তৃক হুমকির মুখে প্রতিবন্ধী রজব ও তার পরিবারের সদস্যরা। পুনরায় মারপিটের ভয়ে এক প্রকার অবরুদ্ধ অবস্থায় আতংকে দিন কাটছে তাদের। গত রবিবার মামলা তুলে না নিলে কচুকাটা করা হবে বলে জানান প্রতিবন্ধী রজবের স্ত্রী,,৷
মামলার বিবরন ও একাধিক সুত্র জানায়, জায়গাজমি নিয়ে পার্শ্ববর্তী আজমল গাজী, কামাল গাজী ও জামাল গাজীগংদের সাথে প্রতিবন্ধী রজব আলীদের বিরোধ চলে আসছে। রজব ও তার ছেলে রিপন দুজনেই প্রতিবন্ধী হওয়ার কারনে তাদেরকে বিভিন্ন সময় অত্যাচার করে আসছে বিবাদী আজমল পরিবার। একপর্যায়ে গত ৬ জুন সকাল ৯ টার দিকে বিবাদী আজমল গং লাঠিসোটা নিয়ে প্রতিবন্ধী পরিবারের উপর হামলা চালিয়ে মারপিট ও রক্তাক্ত জখম করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। ঘটনায় পাইকগাছা থানায় একটি মামলা হয়। যার নং জিআর ১৭৫/২৩, তাং ৭/০৬/২৩। উক্ত মামলায় ৪ অভিযুক্তকে জেল হাজতে পাঠান আদালত। মামলার অন্যান্ন আসামীরা জামিনে বেরিয়ে এসে প্রতিবন্ধী রজবের পরিবারকে মামলা তুলে নিতে অব্যাহত হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ ভুক্তভুগী পরিবারের। এ ঘটনায় প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী রজব ও তার পরিবার।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
ধামইরহাটে আগ্রাদিগুন বাজারে "আরডিআরএস" এনজিও-র নতুন শাখা উদ্বোধন
হাতিয়ায় সর্বপ্রথম মহিলা সংরক্ষিত -৩৪ মাধবী মার্মা এমপির মতবিনিময়
গোপালগঞ্জে জেলা ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
Link Copied