ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বেগমগঞ্জে কৃষি মেলার প্রশক্ষন ও সমাপনী


আজিজ আহমেদ, বেগমগঞ্জ photo আজিজ আহমেদ, বেগমগঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২৩ দুপুর ৩:৫৩

নোয়াখালীর বেগমগঞ্জে কৃষি সম্প্রাসারন অধিদপ্তর উপজেলার আয়োজনে কৃষি কার্যালয়ে কৃষক প্রশিক্ষন ও কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ফজলে এলাহি এর সঞ্চালনায় বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসার আশিক জামাল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মো. শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবরারুল হক ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজল দে।

২০২২-২৩ অর্থবছরের নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্রগ্রাম, চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের উপস্থিতিতে এ মেলা ও প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ৬০জন প্রান্তিক কৃষককে উন্নত মানের এবং ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে কৃষি চাষ করার প্রশিক্ষন দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে তিনি কৃষি সম্প্রসারণের কৃষকদের উদ্বুদ্ধকরণে বিভিন্ন দিক আলোচনা করেন। এবং কৃষক অফিস থেকে মাঠ পর্যায়ে সকল কৃষকদের জন্য সুযোগ সুবিধার বিবরণ দেন।

কৃষি মেলায় প্রচলিত ও অপ্রচলিত ফলের স্টল, বীজ সংরক্ষন প্রযুক্তি স্টল, ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট প্রযুক্তি স্টল, কৃষি যন্ত্রপাতি স্টল, নার্সারি, সবজির প্রযুক্তি স্টল, আইল ফসল স্টল, ও বিভিন্ন সবজির প্রদর্শনী করা হয়।

এতে প্রান্তিক কৃষকদের উৎপাদিত কৃষি পন্যের উপর নির্বাচিতদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এরপর পুরুষ্কার বিতরনী ও বক্তব্য শেষে প্রধান অতিথি মেলায় বিভিন্ন কৃষকের উৎপাদিত ফলের প্রদর্শনী ঘুরে দেখেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ